আগে এসে গিয়েছিলে বলে
তাপস মাইতি
এখানে হঠাৎ এসে ঝড় থেমে গেল
তুমি আগে
দেখা করে গিয়েছিলে বলে
ধুলোরা বাতাস হরদম পেয়েও
ওড়েনি আমার চারপাশ,
খসেনি গাছের পাতা
আগে এসে গিয়েছিলে বলে
মেঘের গর্জন সব
ওখানে পড়েছে ।
বৃষ্টি করেনি তাই কাদা
ঘাসে ঘাসে ফুটেছে বিন্দু হয়ে ।
আমার গায়ে আকাশ রামধনু
ফুটিয়েছে আর আমি
সেই রঙীন সৌন্দর্য দেখিয়ে - দেখিয়ে
চলেছি বিশ্বময় কেবল
তুমি আগে দেখা করে গিয়েছিলে বলে ।
