সত্যের পথে সত্যজিৎ
রিয়া বৈদ্য
পথের শুরুতে "পথের পাঁচালী"
"সিকিম" থেকে "মহানগর", "অভিযান"...
বাঙালির কাছে "নায়ক" তুমি,
"অপুর সংসার"আজও ফেরায় প্রাণ...
"ফেলুদা" কিংবা "ঘরে বাইরে" ,
তোমার কীর্তি পরশ পাথর ছুঁক...
"মহাপুরুষ" তুমি ভালো থেকো ,
পথের শেষে আবারও আগন্তুক....
যখন আমি কোনো মৌলিক গল্প লিখি,
তখন আমি ব্যক্তিগতভাবে চিনি ;
যার সঙ্গে আমি পরিচিত ।
মগজাস্র সঙ্গে নিয়ে
তৈরি ছিলেন ফেলুদা ,
স্বর্গপর্নীর সন্ধান দিয়েও
উন্মুখ ছিলেন প্রফেসর ।
বারো ভূতেও আড্ডাটাও
জমে ছিল খুব ,
অপু দুর্গার ট্রেন দেখা
আরো ছিল বাকি ...
গুপী বাঘার গানবাজনা
তখনও ফুরোয়নি ,
"আগন্তুক" এর গল্পটায়
নোটে গাছটা মুড়োয়নি ।
গল্পে এরা দিব্বি ছিলেন ,
গ্রীষ্ম, বর্ষা, শরৎ , শীত
সবার গল্প সঙ্গে নিয়ে
চলে গেলেন সত্যজিৎ ।।
